কপিরাইট লঙ্ঘনে ট্রাম্পের পোস্ট মুছলো টুইটার

১৯ জুলাই, ২০২০ ১৬:২৩  
সম্প্রতি হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়াবিষয়ক পরিচালক ড্যান স্কাভিনো লিনকিন পার্ক-এর একটি গানের ভিডিও টুইট করেন। শনিবার (১৮ জুলাই) সে ভিডিওটি রিটুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। এরপরই কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে  ট্রাম্পের রিটুইট করা ক্যাম্পেইন ধাঁচের ভিডিওটি তার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলে টুইটার। মেশিন শপ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে টুইটারের কাছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টের আওতায় নোটিস পাঠানোয় রিটুইটটি মুছে ফেলা হয়েছে বয়ে জানিয়েছে টুইটার কর্তৃপাক্ষ। টুইটারের পক্ষ থেকে দেওয়া নোটিফিকেশনে বলা হয়: ‘কপিরাইট স্বত্ত্বাধিকারীর অভিযোগে এই মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে’।   টুইটারের পক্ষ থেকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে বলা হয়, ‘কপিরাইট স্বত্ত্বাধিকারী কিংবা তাদের অনুমোদিত প্রতিনিধির পাঠানো বৈধ কপিরাইট অভিযোগের ক্ষেত্রে আমরা সাড়া দিয়ে থাকি।’ এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চেয়ে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।